‘রোহিঙ্গাদের তথ্য দিতে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি ইউএনএইচসিআরের’

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম

রোহিঙ্গাদের ডাটা নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করতে একমত হয়েছে ইউএনএইচসিআর বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর-এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

ইউএনএইচসিআর এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি উল্লেখ করে এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। 

এসময় তিনি জানান, ইউএনএইচসিআর এর কাছে থাকা রোহিঙ্গাদের ডাটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যাবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এ এস এম হুমায়ুন কবীর জানান, ২০১৮ সাল থেকে চেষ্টা রোহিঙ্গাদের ডাটা ইউএনএইচসিআর-এর কাছ থেকে পাওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর-এর চুক্তি হয়েছে। এই ডাটা ইলেকশন কমিশনে থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান সরকারকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য...
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন- আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
কক্সবাজারে অবৈধ মিলে পাওয়া গেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হিসেবে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া চালের বস্তা। বিতরণ করা চাল রোহিঙ্গাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে মজুত ও প্যাকেটজাত...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর