জান্তার বিরুদ্ধে যুদ্ধে সঙ্গী হওয়ার সুযোগ রোহিঙ্গাদের নেওয়া উচিত ছিল: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:২১ পিএম

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের জান্তার বিরুদ্ধে যুদ্ধের সুযোগ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার দুপুরে রাজধানীর বিইউপিতে রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাবে। এটাই একমাত্র সমাধান।

তৌহিদ হোসেন বলেন, ‘মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। তবে মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেই আমি মনে করি। অং সান সু চির নেতৃত্বাধীন এনইউজি জোট রোহিঙ্গাদের আহ্বান জানিয়েছিল মিয়ানমারের জান্তার বিরুদ্ধে যুদ্ধে সঙ্গী হতে। তখন রোহিঙ্গাদের সেই সুযোগটা নেওয়া উচিত ছিল।’

অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি। 

খলিলুর রহমান বলেন, ‘মানবিক করিডোর নিয়ে মিয়ানমারের সঙ্গে কোন চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি। রাখাইনে মানবিক সহায়তা করিডোরের জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে, এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্যও যাবে। তবে অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, প্রতিবেশী যেই হোক, সবসময় সুসম্পর্ক রাখা প্রয়োজন। এরই অংশ হিসেবে আরাকান আর্মির সাথে ওয়ার্কিং লেভেলের যোগাযোগ করা হয়েছে। 

মিয়ানমারের সার্বভৌমত্বকে বাংলাদেশ শ্রদ্ধা করে জানিয়ে তিনি জানান, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা নেই।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর