নভেম্বরের আগেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করতে কাজ চলছে: উপদেষ্টা সাখাওয়াত  

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:১৯ পিএম

নভেম্বরের আগেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, ‘নভেম্বরের আগেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করতে কাজ চলছে। সরকার শ্রমিকদের যথাযথ বেতন-ভাতা নিশ্চিত করার চেষ্টা করছে। নিবন্ধনহীন কোনো কন্সট্রাকশন কোম্পানির সাথে কাজ করবে না শ্রম এবং নৌ মন্ত্রণালয়। শ্রম আইন অনুযায়ী যারা চলবেন না তারা ব্যবসা করতে পারবেন না।’ 

এক বছরের জন্য আসপাকের কো-অর্ডিনেটর হয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘সদস্য দেশগুলো নিয়ে বাংলাদেশে সম্মেলন করা হবে এ বছরে। ২৪ জুন গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হবে। ১৭টি ক্যাটাগরিতে ৩০টি প্রতিষ্ঠান পুরস্কার পাবে।’

শিশুশ্রম বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের শ্রম খাতের উন্নতি নিয়ে আইএলও কনফারেন্সে সবাই সন্তুষ্টি জানিয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে শিশুশ্রমের সংজ্ঞা নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে আলোচনা চলছে। ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার।’ 

উপদেষ্টা সাখাওয়াত আরও বলেন, ‘ঈদে নৌপথে বড় ধরনের সমস্যা ছিল না। দেশে ফেরি, সি ট্রাকের সংকট আছে। আগস্টের মধ্যে ফের স্টিমার চলাচল শুরু হবে। প্রথমে একটি দিয়ে শুরু হচ্ছে। এটি স্মৃতি সংরক্ষণের একটি চেষ্টা।’

 

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর