যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, লন্ডন থেকে যাচ্ছে সরঞ্জাম 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকল হয়ে রোমে আটকা পড়েছে। ২৬২ যাত্রীকে নিয়ে আটক পড়া ফ্লাইটটির ত্রুটি সারাতে লন্ডন থেকে যাচ্ছে সরঞ্জাম।

স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান।

তিনি জানান, রোম-ঢাকা ফ্লাইট বিজি ৩৫৬–এর ডানার ফ্ল্যাপ ঠিক করতে লন্ডন থেকে অতিরিক্ত যান্ত্রিক সরঞ্জাম (স্পেয়ার পার্টস) পাঠানো হচ্ছে। ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়।

রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

এবিএম রওশন কবীর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ২৬২ জন যাত্রীকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে।

এবিএম রওশন কবীর জানান, ত্রুটি সারিয়ে পর একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন।
 

চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা রোববার সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট বিজি৩০৬ রোমের ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির...
টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এতে বিমানটি ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর