সৌদিগামী ফ্লাইট পরিচালনায় নতুন সিদ্ধান্ত জানাল বিমান

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট পরিচালনার সময়সূচি জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  জানায়, ২৫ অক্টোবর দিনগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে একটি ফ্লাইট। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে দাম্মামগামী ফ্লাইট। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। 

জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে, ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে মদিনাগামী ফ্লাইট। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইট কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবে হুতিদের হামলার জেরে কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে ঢাকা থেকে অন্তত ১৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি, স্বর্ণালংকার ও গৃহপালিত পশুর লোভে আপন বড় বোন হালিমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় ভাই-ভাবিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে। বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এই চুক্তিতে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি...
কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। 
লোডিং...

এলাকার খবর