জিএম কাদেরের বাসায় হামলা চেষ্টার অভিযোগ জাতীয় পার্টির

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৩২ পিএম

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টার পরে একটি সন্ত্রাসী গ্রুপ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে কয়েক দফা হামলা চালানোর চেষ্টা করে। সেখানে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে ছিলেন। পুলিশ সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় ও পার্টি চেয়ারম্যানের বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এতে নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সন্ত্রাসীদের হটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিল, তবে জাতীয় পার্টি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধে তারা সফল হয়নি। আজ সন্ধ্যায় কর্মসূচি শেষ করে জাতীয় পার্টি নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলে ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইলের জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগায়।

এতে আরও বলা হয়, বিকেল সাড়ে ৩টায় জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সন্ধ্যায় জাতীয় পার্টির কর্মসূচি শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কার্যালয় ত্যাগ করতে বলেন। এরপর জাতীয় পার্টি নেতাকর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন। সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী মিছিল নিয়ে জাতীয় পার্টি কার্যালয়ে আগুন সন্ত্রাস চালায়।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এদিকে, শনিবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর