১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন, পেছানো হবে না: প্রেস সচিব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো অবস্থাতেই তা পেছানো হবে না। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুরের মাঝাইল রেল লাইন প্রকল্প পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেছেন।

শফিকুল আলম বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না। এবং এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনসহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে— এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না।’

জুলাই সনদ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘দলগুলোর সাথে আলোচনার পরেই এ সরকারের আমলেই চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন করা।’

সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। পূজার সময় সরকারের সকল নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্নিত করতে না পারে।’

রেল প্রকল্পে ভাঙা পড়ছে না কবি ফররুখ আহমদের বাড়ি
মাগুরা রেল লাইন প্রকল্প পরিদর্শনকালে শফিকুল আলম বলেন, ‘মুসলিম রেনেসাঁর প্রথম কবি ফররুখ আহমদ যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং যে ঘরে বসে কবিতা রচনা করেছেন, সেই বাড়ির ওপর দিয়েই আগে রেললাইন প্রকল্পের নকশা করা হয়েছিল। বর্তমানে প্রকল্পটির অবস্থান পরিবর্তন করে কবির বাড়ি থেকে প্রায় ১০ ফুট দূরে রেললাইন স্থাপন করা হবে। ফলে বাড়িটি পুরোপুরি সংরক্ষিত থাকবে।

কবি ফররুখ আহমদের বাড়ি সংরক্ষণ বিষয়ে প্রেস সচিব আরও বলেন, ‘কবির পরিবারের পক্ষ থেকে বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে আনলে রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান প্রকল্প পরিচালককে নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই কবির বাড়িতে হাত না দিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কারণ কবি ফরুক আহমেদ বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

এদিকে প্রকল্পের কর্মকর্তা জানান, ১২০২ কোটি টাকার প্রকল্প আগামী বছর শেষ হবে। এই প্রকল্প শেষ হলে মাগুরা জেলা প্রথমবারের মতো রেলওয়ে প্রকল্পের আওতায় আসবে এবং জেলা অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতিতে অবদান রাখবে।

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর