নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে এবং তাদের ওপর যেনো কোনো বাঁধা বা সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার।’ 

আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ শহরের মালপাড়া শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম যে, বিভিন্ন বাঁধা আসবে, অন্যান্য দেশ থেকেও বাঁধা আসবে, আমরা সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় উৎসবগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্যে ছাত্র-জনতা প্রশাসনকে সহযোগিতা করছে।’ 

আওয়ামী লীগ পুনরায় সচল হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, ‘বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত যে সিদ্ধান্ত নেয় সেটা মেনে নেব।’ 

এ সময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন। পরে শহরের বাগমামুদালী পাড়া ও ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়...
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর