শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম

শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, বিজয়া দশমী। আজ সকালে মন্দির ও পূজা মণ্ডপগুলোয় থাকছে দশমীর বিহিত পূজা। 

ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধি কামনা করবেন। পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। এরপর থাকছে দর্পণ ও বিসর্জন। এরমধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার গমন হবে দোলায়। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে।

প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, আজ বেলা ৪টায় ঢাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে। এর আগে ঢাকার পূজা মণ্ডপগুলোর অধিকাংশ প্রতিমা এসে জমা হবে পলাশী মোড়ে। সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের (ওয়াইজঘাটের) বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাক্ষাৎ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে সারাদেশে চলছে প্রতিমা বিসর্জন। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গায়।
শারদীয় দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সুখবাসপুরে পূজা...
রাজধানীতে প্রতীমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।  আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর