বিজয়া দশমী: মর্ত্য থেকে কৈলাশের পথে দেবী দুর্গা

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গায়।

বৃহস্পতিবার ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন তারা। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, নবমী পূজা শেষে মর্ত্য ছেড়ে নিজালয়ে যাত্রা করেন দেবী দুর্গা। দশমীতে দর্পণ বিসর্জনের পর রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল, সিঁদুর আর পান-চিনিতে অশ্রু সজল নয়নে বিদায় জানানো হচ্ছে।

আর এর মধ্য দিয়েই শেষ হচ্ছে ৫ দিনের দুর্গোৎসব। এদিন সকালে অনুষ্ঠিত বিহিত পূজায় ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধি কামনা করেন। পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা।

মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। ভক্তদের কাঁদিয়ে কৈলাশে যাত্রা করেছেন দেবী দুর্গা। ভারাক্রান্ত হৃদয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।

দশমীর সকালে বিহিত পূজা হয় ঢাকেশ্বরী মন্দিরে। দেবীকে প্রতীকী বিসর্জন দেওয়া হয় দর্পণে। এরপর ঘট বিসর্জন দেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, হিংসা, লালসা—বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাক্ষাৎ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, বিজয়া দশমী। আজ সকালে মন্দির ও পূজা মণ্ডপগুলোয় থাকছে দশমীর বিহিত পূজা। 
শারদীয় দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সুখবাসপুরে পূজা...
রাজধানীতে প্রতীমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।  আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর