আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী: শহিদুল আলম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম

গাজামুখী এই নৌবহরে আছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং লেখক শহিদুল আলম। ছবি: সংগৃহীত গাজার অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ ‘কনশেনস’ নামের জাহাজ। গাজামুখী এই নৌবহরে আছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং লেখক শহিদুল আলম। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে নৌবহরের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন।

ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, ‘যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝবেন— আমরা সমুদ্রে আটকা পড়েছি। আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী। যারা কিনা গাজায় গণহত্যা চালাচ্ছে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’

এর আগে, গতকাল শহিদুল আলম ফেসবুক পোস্টে জানান, কনশেনস যেটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ। এতে মূলত সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। কারণ এই দুই ধরনের পেশাদারদের ইসরায়েল বিশেষভাবে লক্ষ্যবস্তু করে নজিরবিহীনভাবে হত্যা করেছে। এ যাত্রা এমন অমানবিক হত্যাযজ্ঞ এবং গাজার অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ করে বলে মনে করা হচ্ছে।

পোস্টে তিনি আরও লেখেন, আজ ভোরে তাঁদের “রেড জোন” পৌঁছানোর কথা ছিল। যেখানে আগে আইডিএফ অবৈধভাবে পূর্ববর্তী ফ্লোটিলাগুলোকে আটকে রেখেছিল।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর