আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, শাপলা প্রতীক প্রতীকের তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, রমজানের আগেই নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখবে।

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

আজ রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইসি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’  

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।’  

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ, কোনো অন্যায়ের প্রতি মাথানত করবে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি-গোষ্ঠি বা দলের কাছে নয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমসহ প্রমুখ।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর