বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার দুপুরে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, সকালে নিজের নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। পরে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত জানিয়েছেন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।


