প্লট দুর্নীতি মামলা: এবার জয়-পুতুলের ৫ বছরের জেল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

ঢাকার পূর্বাচলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার পর তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে কারাদণ্ডপ্রাপ্ত জয় ও পুতুলকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এর আগে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় একই আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, শেখ হাসিনা রাজউকের প্লট পেতে মিথ্যা হলফনামা দিয়েছেন। প্লট বরাদ্দে রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষ ও সাবেক প্রধানমন্ত্রী অন্যায় করেছেন।

শেখ হাসিনাকে পৃথক তিনটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটির পর একটি সাজা কার্যকর হবে বলে জানান আদালত।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয় চলতি বছরের জানুয়ারিতে। গত ২৫ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

বিচারকাজ শুরু হয় ৩১ জুলাই। তিন মামলার একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেকটিতে সজীব ওয়াজেদসহ ১৭ এবং অন্যটিতে সায়মা ওয়াজেদসহ ১৮ জন আসামি। অন্য আসামিদের মধ্যে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তারাও রয়েছেন।

গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর