প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। 

সাক্ষাৎকালে দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক সংযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ, বহুপাক্ষিক সম্পৃক্ততা এবং নাগরিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, থাই রাষ্ট্রদূতের কার্যকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ান’-এর সদস্যপদ পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। ১১টি দেশের সমন্বয়ে তৈরি আঞ্চলিক এই জোট বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য খাতে অন্যতম প্রধান এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। 

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের এই সদস্যপদ লাভের প্রচেষ্টায় সমর্থন জানাবে থাইল্যান্ড। উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যেই আসিয়ান-এর একটি আঞ্চলিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করেছে।

বাংলাদেশের আসিয়ান-এর সদস্যপদ প্রাপ্তি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। এটি দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে সংযুক্ত করবে।’

থাই রাষ্ট্রদূত বলেন, ব্যাংকক একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী, যা তাঁর মতে বাংলাদেশে থাই বিনিয়োগ বাড়াবে এবং এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারিত হবে।

তিনি আরও জানান, থাইল্যান্ডের রানং বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি সরাসরি শিপিং রুট চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ ও থাইল্যান্ড। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের শিপিং কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর মার্চ মাস থেকে এই পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশী নাগরিকদের জন্য আরও বেশি ভিসা প্রদানের প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং পর্যটন খাতে থাইল্যান্ড ভ্রমণকারী বাংলাদেশির সংখ্যা ক্রমাগত বাড়ছে।

বৈঠকে এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ (আরএমএএফ) এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ফিলিপাইনের স্থানীয়...
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর