ঢাকার ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার এ পরিদর্শনের সময় ভিসা আবেদনকারীদের সাথে কথা বলেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার এ পরিদর্শনের সময় ভিসা আবেদনকারীদের সাথে কথা বলেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভিসা সেন্টার পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার অনেকের সঙ্গে কথা বলেন। এদের অনেকে চিকিৎসার জন্য ভারতে যেতে মেডিকেল ভিসার আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশে অবস্থিত এর স্থাপনাগুলো নিয়ে গুরুতর হুমকির কারণে ঢাকা ও চট্টগ্রামে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়। ঢাকায় বন্ধ থাকার দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট ছিল তাদের বিকল্প সময় দেওয়া হয়।

এতে বলা হয়, ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর অবস্থার চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করছেন। এই মানবিক চাহিদার কথা মাথায় রেখে, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি সত্ত্বেও, হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলো পরিচালনা করে চলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮-১৯ ডিসেম্বর রাতে জনতার হামলার পর চট্টগ্রামের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সময় পাথর ছোড়া এবং প্রবেশপথ ভাঙার হুমকিতে কর্মকর্তাদের জন্য গুরুতর নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

এতে বলা হয়, হাইকমিশনারের ভিসা সেন্টার পরিদর্শনের সময় কর্মকর্তারা বিপুল পরিমাণে জাল নথি জমা দেওয়ার সমস্যা এবং ভিসা সার্ভার হ্যাক করার চেষ্টা করে ও কৃত্রিম ট্র্যাফিক তৈরি করে সাধারণ ভিসা আবেদনকারীদের আসল স্লট থেকে বঞ্চিতের অভিযোগ তোলেন। একই সঙ্গে ভিসা নিয়ে দালালদের দৈরাত্ম্যের বিষয়টি তুলে ধরেন কর্মকর্তারা।

হাইকমিশনার বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরার আশ্বাস দেন। 

স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ সোমবার সচিবালয়ে...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর