আইনের শাসন কাকে বলে, দেখিয়ে দিতে চায় ইসি: সিইসি

এ এম এম নাসির উদ্দীন বলেন, যে গুরুদায়িত্ব ইসিসহ সকলের কাঁধে পড়েছে সেটি নিশ্চয়ই সফলভাবে সম্পন্ন করা হবে। আইনের শাসন কাকে বলে সেটি দেখিয়ে দিতে চায় ইসি। কেননা সামষ্টিকভাবে ইসির ওপর যে অপবাদ সেটি ঘোচাতে চায় ইসি। এটি একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ মঙ্গলবার সকারে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ বার্তা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ–মহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, যে গুরুদায়িত্ব ইসিসহ সকলের কাঁধে পড়েছে সেটি নিশ্চয়ই সফলভাবে সম্পন্ন করা হবে। আইনের শাসন কাকে বলে সেটি দেখিয়ে দিতে চায় ইসি। কেননা সামষ্টিকভাবে ইসির ওপর যে অপবাদ সেটি ঘোচাতে চায় ইসি। এটি একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

সিইসি বলেন, ইফেক্টলি (কার্যকরভাবে) মাঠ পর্যায়ে সরকারকে সচল রাখে প্রশাসন। ক্রান্তিলগ্নে ইসির ওপর যে দায়িত্ব বর্তেছে, সেটি করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে জবাব দেওয়া যাবে না।

সিইসি এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি তিনি বলেন, পুলিশ প্রশাসন ঠিকমত কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায়। সিস্টেমকে ধরে রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। যখনই প্রশাসন আইনের বিধানের মাধ্যমে সাহসী পদক্ষেপ নেবে তখনই নির্বাচন সুষ্ঠু হবে।

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন...
দেশে ভোটের যুদ্ধকে নির্বাচন কমিশন (ইসি) উৎসবে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য...
উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এই তিন উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ সুষ্ঠু...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
লোডিং...
```html ```

এলাকার খবর