কয়েক হাজার একর নতুন ভূমি যুক্ত হচ্ছে বাংলাদেশে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

নোয়াখালীর মেঘনার বঙ্গোপসাগরে জেগে উঠেছে নতুন ৩০টি চর। ফলে কয়েক হাজার একর নতুন ভূমি যুক্ত হতে চলেছে বাংলাদেশের ভৌগলিক সীমানায়। এরই মধ্যে ১ লাখ ৬৪ হাজার একর চরাঞ্চলের জমি ভূমি মন্ত্রনালয়ের নথিভুক্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু চরে ধান চাষ, গরু, মহিষ ও ভেড়ার চারণ ভূমি গড়ে উঠেছে। গবেষকরা বলছেন, জেগে ওঠা চর অর্থনীতিতে ভূমিকা রাখবে।  

বঙ্গোপসাগরে প্রায় ৩ হাজার বছর ধরে জেগে আছে সন্দ্বীপ। বহু বছরের ভূমিক্ষয় ও পলিমাটিতে গড়ে ওঠেছে এই দ্বীপ জনপদ। ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৬ বছরে সন্দ্বীপের পাশেই জেগে উঠেছে জাহাইজ্জার চর বা স্বর্ণদ্বীপ ও ভাসানচর। পরে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর করা হয়। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র স্পারসোর গবেষণা চিত্র বলছে, প্রায় চার দশক ধরে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর এক হচ্ছে। 

নোয়াখালীর হাতিয়া, মেঘনা-বঙ্গোপসাগরে ঘেষে সবচেয়ে বেশি চর জাগছে। এখানে চর ঘাসিয়া, ঢালার চরসহ চারটি নতুন চরে জনবসতি শুরু হয়েছে। এছাড়া বেশকিছু বেলাভূমি গরু মহিষ, ভেড়ার চারণ এলাকা হয়ে উঠেছে। হাতিয়া দ্বীপের আশপাশের এলাকায় এমন আরও ত্রিশটি নতুন চর এখন দৃশ্যমান। 

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, 'প্রতি বছর ২ দশমিক ৫ বিলিয়ন টন পলি জমা হয় আমাদের বঙ্গোপসাগরে। এখানে বাদাম, সয়াবিক, এমনকি ধানও খুব ভালো হচ্ছে। উড়ির চরে দেখা গেছে এখন প্রচুর ভালো ধান হচ্ছে। এ ধরণের ফসল উৎপাদনের ক্ষেত্রেও একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে।'

পর্যটক আকর্ষণেও কাজে লাগানো যেতে পারে জেগে উঠা নতুন ভূখণ্ডকে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন বলেন, 'আরও কিছু পরিকল্পিত আকারে সেখানে (জেগে ওঠা চরে) যদি টুরিস্ট স্পট গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশে কক্সবাজারের পরে এটিও একটি অপার সম্ভাবনার দিক।'

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ১৭ ভাগ এলাকা প্লাবিত হয়ে হারাতে পারে ৩০ ভাগ কৃষি জমি। এতে প্রায় ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এই বাস্তুচ্যুত মানুষের নতুন ঠিকানা হতে পারে মেঘনার দক্ষিণ-পূর্বে জেগে ওঠা নতুন ভূখণ্ড।  

এ প্রসঙ্গে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল মমিন সিদ্দিকী বলেন, 'অনেক জায়গায় নদীর ভাঙ্গনের কারণে মানুষ উদবাস্তুতে পরিণত হচ্ছে। কৃষি জমি এবং বসতভিটা সব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেই মানুষগুলোকে আমরা ওখানে পুনর্বাসিত করতে পারি।' 

তবে জেগে ওঠা নতুন ভূখণ্ডের কারণে ইলিশসহ বিভিন্ন মাছের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলছেন বিশেষজ্ঞরা। শেরে ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষক ড. কাজী আহসান হাবীব বলেন, 'এই চরগুলো যেখানে যেখানে জেগে উঠছে, এই জেগে উঠার জায়গায় দেখতে হবে যেন ইলিশের বা অন্যান্য মাছের মাইগ্রেটরি রুটগুলো বন্ধ না হয়। মাইগ্রেটরি রুটগুলোকে চালু রাখতে প্রয়োজনে ড্রেজিং করতে হবে।' 

হাতিয়ার দক্ষিণে আরও নতুন কিছু ডুবোচরের সন্ধান পাওয়া গেছে। তবে গবেষকরা বলছেন, নতুন চর বসবাস উপযোগী হতে অন্তত ৪০ বছর সময় লাগবে।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর