বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ (জানুয়ারি সংস্করণ) অনুযায়ী, ১০১টি অবস্থানের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস এই তালিকা প্রকাশ করেছে।

আগের সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সেবারও এটি বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের তালিকায় ছিল। অর্থাৎ অবস্থান কিছুটা এগোলেও বাস্তবে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধায় খুব একটা উন্নতি হয়নি।

উত্তর কোরিয়া ও ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে

আন্তর্জাতিক অঙ্গন থেকে এক প্রকার বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, এই দুই দেশ যৌথভাবে তালিকার ৯৪তম স্থানে রয়েছে। তাদের নাগরিকরা ভিসা ছাড়াই ৩৮টি দেশে যেতে পারেন। অথচ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যাওয়া যায় মাত্র ৩৭টি গন্তব্যে।

ভিসা-মুক্ত প্রবেশাধিকারের সংখ্যার ওপর ভিত্তি করেই এই সূচকে মোট ১০১টি অবস্থান নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো অবস্থানে একাধিক দেশ রয়েছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার ১৮৮টি দেশে। তৃতীয় স্থানে যৌথভাবে আছে ইউরোপের পাঁচ দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৬টি দেশে যেতে পারেন।

অন্যদিকে, তালিকার একেবারে তলানিতে থাকা পাঁচ দেশ হলো আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও পাকিস্তান।

দক্ষিণ এশিয়ায় কার অবস্থান কোথায়

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি তালিকার ৫২তম অবস্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

এরপর রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৫তম) এবং শ্রীলঙ্কা (৯৩তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৫৫, ৫০ ও ৩৯টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল (৯৬তম), পাকিস্তান (৯৮তম) এবং আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩৫, ৩১ ও ২৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

সূচকটি যেভাবে তৈরি হয়

২০ বছরের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের একমাত্র সূচক, যা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)–এর একচেটিয়া তথ্য ব্যবহার করে। এতে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বজুড়ে পাসপোর্টের শক্তি বা ভ্রমণ স্বাধীনতা পরিমাপে এটিকেই সবচেয়ে প্রামাণ্য সূচক হিসেবে ধরা হয়।

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (একসেপ্ট ইসরায়েল) শব্দবন্ধ। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে আজ এ কথা জানিয়েছেন।
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
৫ বছরেও পাসপোর্ট পাননি সিলেটের মজিবুর রহমান। ২০২১ সালে পাসপোর্টের জন্য নারায়ণগঞ্জে আবেদন করেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে সেই পাসপোর্ট অফিস পুড়িয়ে দিলে মজিবুর ঘুরতে থাকেন আগারগাঁও। এই সময়ে সিলেট থেকে...
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে যুক্তরাজ্য, চীনসহ চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর