পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ২৪ মে ২০২৬, ০১:৪০ পিএম

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (একসেপ্ট ইসরায়েল) শব্দবন্ধ। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হচ্ছে। একসেপ্ট ইসরায়েল যুক্ত হচ্ছে। ভিসা পাতায় ব্যক্তিতান্ত্রিত চর্চা ছিল। সেখানে পরিবর্তন আসবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ এবার পুনর্বহাল করতে যাচ্ছে বিএনপি সরকার।

ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ শিশু রামিসার ঘটনায় বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সম্পর্কে মন্ত্রী বলেন, আইনানুগ প্রক্রিয়াতে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবে, এটা আশা করি।

গুমের শিকার হয়েছেন এমন প্রতিটি ব্যক্তি বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার এমন আইন করছে যেখানে গুমের শিকার প্রতিটি ভিকটিম বিচার পাবে। আজ শনিবার...
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া...
যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে...
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর