শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

মঙ্গলবার সকাল থেকে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালতের আদেশের ফলে তা পিছিয়ে গেল।

জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে গত রোববার রিট করেন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিটের শুনানিতে আইনজীবীরা আদালতকে জানান, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করতে এর আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনার আলোকে শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয়।

এদিকে, দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরোনো পল্টনে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শিবির সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার অনমনীয় আচরণ করলে তাদের চরম মূল্য দিতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর; তিনি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়ে গেছেন। অথচ বিএনপি এখন হেরে যাওয়ার ভয়ে শাকসু নির্বাচন বানচালের চক্রান্ত করছে।’

নুরুল ইসলাম সাদ্দাম আরও দাবি করেন, ‘এসব অগণতান্ত্রিক আচরণের কারণেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলকে শিক্ষার্থীরা বয়কট করছে।’

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর