শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে চলেছে ক্লাব নটরডেমিয়ান্স

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

ঢাকার নটরডেম কলেজ-এর প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল)’ দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৬’-এর উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আওতাধীন ধরলা নদীর তীরবর্তী চর ভগবতীপুর, ঝুনকার চর, কালির আলগা, গোয়ালপুরি ও পার্বতীপুর গ্রামের ৪০০-র বেশি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ইসমাইল হোসেন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের সাবেক উপ যুব প্রধান সাব্বির আহমেদের সহযোগিতায় এবং ক্লাব নটরডেমিয়ান্সের সদস‍্য জনাব মেহেদী হাসান শিশির এবং যুগ্ম সচিব জনাব নাজমুল আবেদিনের সমন্বয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচিতে ক্লাব নটরডেমিয়ান্সের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সদস‍্য জনাব হেলাল উদ্দীন খাঁন। এছাড়াও ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের জনাব মাহফুজুল হক, সাবেক যুব প্রধান জনাব সাব্বির আহমেদ ও সদস্যবৃন্দ, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উল্লেখিত এলাকার শীতার্ত মানুষজন।

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে ক্লাবের সিএসআর কমিটির আহবায়ক জনাব খালেদ ফয়সল রহমান জিতু ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সংগঠনটি জানিয়েছে, তারা এ শীতে ঢাকা, লালমনিরহাট, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং ফেনী জেলায় ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষকে কম্বল বিতরন করেছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরসহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বিমানবন্দরে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভুটানের রাজাকে গার্ড অব অনার প্রদান করেন। স্বাধীনতা দিবসে জাতীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর