সংস্কৃতি চর্চার মাধ্যমে ছেলে-মেয়েদের ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।

আজ শনিবার দুপুর সা‌ড়ে ১২টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদের ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে। একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজ করতে পারে না।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সারা বছর দেশে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে চাই। আগামী শীতে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আবহমান গ্রামবাংলার সব ধরনের সংস্কৃতি সেখানে তুলে ধরা হবে।’

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা বেগম, হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও  দৈ‌নিক ইত্তেফা‌কে‌র সিনিয়র চিত্রশিল্পী অভিজিত চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আয়োজকরা জানান, চিত্রকর্ম বিভাগে জমা পড়া ৭০০টি চিত্রকর্মের মধ্যে ৪৩০টি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ২৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া আলোকচিত্র বিভাগে জমা পড়া ৮৭টি ছবির মধ্যে ১৫টি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় এবং ৫ জন পুরস্কার পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং চিত্রশিল্পীদের আঁকা ছবি ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই...
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়ার মাধ্যমে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর