মানবাধিকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি: গুম কমিশনের সদস্য

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

বর্তমান সরকারের আমলেও দেশের মানবাধিকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মনে করেন গুমসংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন। এদিকে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। এ সময় নতুন জাতীয় মানবাধিকার অধ্যাদেশ নিয়ে আশাবাদ প্রকাশ করেন গুমসংক্রান্ত কমিশনের সদস্যরা।

বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা গুমের শিকার হন রাজনৈতিক কর্মী ও সেনাসদস্যসহ অনেকে। বিভিন্ন সময়ে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শনিবার ধানমন্ডির বিলিয়া অডিটোরিয়ামে এই আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নেন গুমের শিকার ব্যক্তিরা। উপস্থিত ছিলেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরাও।

গুমের শিকার ব্যক্তিরা আক্ষেপ করে বলেন, বর্তমান সরকারের আমলেও তাঁরা প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

অন্তর্বর্তী সরকারের সময়ে কারাগারে মৃত্যু ও বিভিন্ন স্থানে মব জাস্টিস বা গণপিটুনির কথা উল্লেখ করে নূর খান লিটন জানান, মানবাধিকার পরিস্থিতি এখনো উন্নত হয়নি।

নূর খান লিটন বলেন, ‘আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, তা অশনিসংকেত। যেমন হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনা আছে, মব তৈরি করে মানুষকে হেনস্তা করা—এসব উদ্বেগ এখনো যায়নি। মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, এটি বলার সুযোগ নেই।’

মানবাধিকার প্রতিষ্ঠায় সবার জন্য সমান বিচার নিশ্চিতের কথা বলেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘আমি আশা করি আগামীতে মানবাধিকার সংস্থা এবং বিচার বিভাগ কার্যকর ভূমিকা পালন করবে, যাতে মানুষের অধিকার খর্ব না হয়।’

নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন আলোচকেরা।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর