নির্বাচনে থাকবে ৭টি যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর ৫ হাজার সদস্য: নৌবাহিনী প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূল ও সমুদ্রে ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে এবং ৫ হাজার নৌবাহিনী সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

নির্বাচন উপলক্ষে উপকূল ও সমুদ্রে ৭টি যুদ্ধজাহাজ অবস্থান করবে এবং নিয়োজিত থাকবে নৌবাহিনীর ৫ হাজার সদস্য, এমন তথ্য জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ৭টি জাহাজ মোতায়েন থাকবে, নিয়োজিত থাকবে ৫ হাজার নৌবাহিনী সদস্য। ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।’

নৌবাহিনী প্রধান আরও বলেন, ‘ভোটারদের প্রতি নমনীয় অবস্থানে থাকবে সশস্ত্র বাহিনী। ভোটের মাঠে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বা বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে। বিগত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।’ 

এর আগে বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।   

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন- আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর