ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিল বেবিচক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণভাবে সারা দেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বেবিচক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি-বেসরকারি ব্যক্তি বা সংস্থা পরিচালিত গবেষণা, জরিপ, কৃষি ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠানের (ইভেন্ট) সম্প্রচারের প্রয়োজনে বেবিচকের কাছে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্র পাওয়া সাপেক্ষে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে তা বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭-এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপ-নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড...
বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা জানিয়েছেন, বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিরক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে...
‘জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪/১৮/২৪ সালে জাতি দেখেছে।’–আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর