‘আমি হিন্দু আইনপ্রণেতা নই, আইনপ্রণেতা’, ভারতীয় মিডিয়াকে গয়েশ্বর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম

নিজেকে হিন্দু আইনপ্রণেতা নয়, বরং সংসদে নির্বাচিত আইনপ্রণেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসন থেকে সদ্য-নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। আজ ভারতীয় সংবাদমাধ্যম উইঅন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে উইঅন-এর সাংবাদিক সিদ্ধান্ত সিবাল গয়েশ্বরকে প্রশ্ন করেন, 'বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ রয়েছে। আপনি একজন হিন্দু আইনপ্রণেতা (লমেকার)। আপনি কীভাবে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবেন?'

এই প্রশ্নের উত্তরে সাবেক মন্ত্রী গয়েশ্বর বলেন, আমি হিন্দু আইনপ্রণেতা নই। আমি সংসদে আইনপ্রণেতা (সাংসদ) নির্বাচিত হয়েছি। আমার দায়িত্ব হচ্ছে হিন্দু, মুসলিমসহ সকলের জন্য আইন প্রণয়ন করা। সংবিধান অনুযায়ী, প্রত্যেকের সমান অধিকার রয়েছে। সরকারকে জনগণের স্বার্থে এটা প্রয়োগ করতে হবে, নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, 'এটি সংখ্যালঘুর প্রশ্ন নয়। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সকলেই 'এ মাটির সন্তান'।… সংবিধান অনুযায়ী হিন্দু-মুসলিম সবাই এক। আমাদেরকে এটি জোর দিয়ে বলতে হবে, আমাদেরকে তা নিশ্চিত করতে হবে।'

অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদিরের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি মামলা করেননি। বিএনপিকে তিনি ঢালাওভাবে অভিযোগ করছেন। জায়গা জমি নিয়ে বিরোধ আগেই আছে। তার জেরে এটা হতে পারে। ফেসবুকে তিনি ঢালাও...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর