ড. ইউনূস যমুনাতে কত দিন থাকছেন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কী করবেন, তিনি কি সরকারি বাসভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন—এমন নানা প্রশ্ন ও আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে। গত ১৭ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করার পর অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু স্থিরচিত্র। যেখানে প্রধান উপদেষ্টার নীরব বিদায়ের ইঙ্গিত দেওয়া হয়। আদৌ কি এগুলো সত্য?

যমুনায় বর্তমান অবস্থা
চব্বিশের গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তিন দিন পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সাধারণত গণভবনই সরকারপ্রধানের বাসভবন হয়ে থাকে, কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার ক্ষোভের মুখে গণভবন ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'কে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে।

বর্তমানে নতুন সরকার গঠিত হওয়ায় অধ্যাপক ইউনূসকে এই ভবনটি ছেড়ে দিতে হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূস এখনো যমুনাতেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ঠিকানা
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তাঁর বাসভবন নির্ধারণ করেছেন। ডিএমপি কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’

অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।’

কবে নাগাদ নিজের বাসায় ফিরছেন অধ্যাপক ইউনূস?
অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ যমুনাতেই অবস্থান করছেন। মূলত গুলশানে তাঁর নিজের বাসার কিছু সংস্কার বা 'রিনোভেশন' কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আরও এক সপ্তাহ যমুনাতে থাকতে পারেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন।

অধ্যাপক ইউনূস দেশেই থাকছেন কি না, সেই সংশয় দূর করে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। তবে মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁর জাপান যাওয়ার কথা রয়েছে। এই সফরটি তিনি প্রধান উপদেষ্টা থাকাকালীনই নির্ধারিত হয়েছিল।

আগামী সপ্তাহ থেকেই অধ্যাপক ইউনূস তাঁর নিজস্ব প্রতিষ্ঠান 'ইউনূস সেন্টার'-এ নিয়মিত অফিস শুরু করবেন। বর্তমানে যমুনায় বসেই তিনি তাঁর ব্যক্তিগত কাজগুলো পরিচালনা করছেন।

ইউনূস সেন্টারে ফিরছে 'থ্রি জিরো'র ব্যস্ততা
সদ্যবিদায়ী এই সরকারপ্রধান আবারও তাঁর বিশ্বব্যাপী পরিচিত 'থ্রি জিরো' কনসেপ্ট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তাঁর এই দর্শনের মূল ভিত্তি হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ।

যদিও অধ্যাপক ইউনূস নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি, তবে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ তাঁর কাছে জমা রয়েছে। আপাতত মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের 'সাসাকাওয়া পিস ফাউন্ডেশন'-এর আমন্ত্রণে ৫ দিনের সফরে তিনি টোকিও যাবেন। সেখানে লেকচার প্রদান ও বিভিন্ন কোলাবোরেশন মিটিং শেষে তিনি পুনরায় দেশেই ফিরবেন।

হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে। 
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত...
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকার তদন্ত চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর