ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে প্রয়োজন সংবিধান সংশোধন: ড. ইফতেখারুজ্জামান

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ‍্যে বিভাজনের সুযোগকে কাজে লাগিয়ে একটি পক্ষ তাদের দুর্বল করে রাখতে চায় বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। অপ্রতিরোধ‍্য একটি শক্তির কারণে পার্বত‍্য শান্তিচুক্তির বাস্তবায়ন করা যায়নি বলে মনে করেন তিনি। 

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের সাংবিধানিক অধিকার, ভূমির নিরাপত্তা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সব ধরনের বৈষম্য দূর করে, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি হামলায় জড়িতদের...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।  
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর