চট্টগ্রামে শাহ আমানতে আজও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪টি আন্তর্জাতিক বাতিল হওয়া ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।  

এক প্রেস বুলেটিনে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বুলেটিনে বলা হয়, যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ রয়েছে সেহেতু আজ সকালের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলো হলো– বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট।

এছাড়া আজকের চলমান আন্তর্জাতিক ফ্লাইটগুলো হলো– মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি–৪০১ কুয়াশাজনিত কারণে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়। পরে ঢাকা থেকে রওয়ানা হয়ে ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরে এয়ারক্রাফটটি পুনরায় যাত্রী নিয়ে ওভি–৪০২ ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশে ১১টা ৫৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দর বিমানবন্দর ছেড়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪টি আন্তর্জাতিক বাতিল হওয়া ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল কারখানায় দুর্ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ দুর্ঘটনার তদন্ত...
মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী)। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
কক্সবাজারের মাতারবাড়ী ২x৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিটটির...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর