হাদি হত্যায় ভারতে আটকদের ফেরত চাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাওয়া হবে।’

ভারতের কাছে ‘পর্যাপ্ত তথ্য’ চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কূটনীতির মাধ্যমে এ দুজনকে ফিরিয়ে আনা হবে। রোববার কলকাতার কাছে কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে। এই এক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কলকাতা এখনো কিছু জানায়নি।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারে সরকার সচেষ্ট আছে।’

গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে রোববার গ্রেপ্তার করে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।

স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর