ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ শাখার (এসটিএফ) সদস্যরা। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। 

পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, অবৈধ অনুপ্রবেশ এবং ভারতে অবৈধভাবে থেকে যাওয়ার দায়ে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যার জড়িত বলে জানা গেছে। হাদি হত্যাকাণ্ডের পর তাঁরা পালিয়ে ভারতের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিল।

শরিফ ওসমান বিন হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির আহ্বায়ক, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়।

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর