পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট। সোমবার লন্ডনে দ্বিপক্ষীয় এ বৈঠকে দু’দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এসময় আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:২১ এএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট। সোমবার লন্ডনে দ্বিপক্ষীয় এ বৈঠকে দু’দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এসময় আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনোমি খাতে বিনিয়োগ, মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে সম্প্রসারণ, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণসহ বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। এভিয়েশন খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে কথা বলেন তারা।

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
কাউকে হুমকির মুখে ফেলতে নয়, মক্কা চুক্তি মুসলিম দেশের আত্মরক্ষার স্বার্থে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ চুক্তি নিয়ে ঢাকার ইতিবাচক অবস্থান নিয়ে দিল্লির বিচলিত হবার কিছু নেই বলেও...
বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের...
বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর