হাদি হত্যায় ভারতে আরও একজন গ্রেপ্তার

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেপ্তার ফিলিপ সাংমার বিরুদ্ধে এই হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের ভারতে পালাতে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আজ শনিবার পশ্চিমবঙ্গের শান্তিপুরে পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অভিযানে গ্রেপ্তার হন ফিলিপ। পরে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে পুলিশ ফিলিপকে হেফাজতে নিয়েছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ স্বীকার করেছেন, টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপার করতেন তিনি। একইভাবে হাদি হত্যায় অভিযুক্ত ব্যক্তিদেরও ভারতে অনুপ্রবেশে সহায়তা করেন তিনি।

এর আগে গত সপ্তাহে বনগাঁ থেকে গ্রেপ্তার হন হাদি হত্যার দুই অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও আলমগীর শেখ। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে ফিলিপের নাম উঠে আসে।

ফিলিপ সাংমা বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর