২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া চলমান আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

একাত্তরের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা বর্তমান সরকারও অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ প্রক্রিয়া এখনও চলমান আছে। 

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, একাত্তরের গণহত্যার নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বর্তমান সরকারও সচেষ্ট রয়েছে। 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'সেটার (আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের) প্রক্রিয়া চলমান আছে। নতুন সরকার এসেছে, সেটা অবশ্যই আমাদের অব্যাহত রাখতে হবে। গণহত্যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিশাল একটি জায়গা জুড়ে আছে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাপিয়ে পড়ে পাকিস্তান সামরিক বাহিনী। অপারেশন সার্চলাইট নাম দিয়ে ভয়াবহ গণহত্যা চালায় পাক বাহিনী। গত ৫৫ বছরে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ।

চলতি বছরের ২০ মার্চ এ স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপিত হয়। এতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় ঢাকা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর