জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর

‘সরকার সারা পৃথিবী থেকে তেল নিয়ে এসে ভর্তুকি দিয়ে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু মানুষ তেলকে চোরাই বাজারে নিয়ে যাওয়ার জন্য পেট্রোল পাম্পে ভিড় করছে।’  

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:২৭ এএম

যার যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি তেল নিচ্ছে উল্লেখ করে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার রাতে সিরাজগঞ্জ শহরের মিরপুর পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী বলেন, ‘আগে প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল দেওয়া হতো ইরান যুদ্ধের পরে; এখনও প্রতিদিন সে পরিমাণ তেল পাম্পগুলোতে দেওয়া হচ্ছে। তেলের সরবরাহ আগের মতোই আছে। কিন্তু দেখা যাচ্ছে পাম্পে পাম্পে অনেক ভিড়। অনেকে জেরিক্যান ভরে আবার ড্রামে করেও তেল নিয়ে যাচ্ছে।’ 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বলেন, ‘সরকার সারা পৃথিবী থেকে তেল নিয়ে এসে ভর্তুকি দিয়ে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু মানুষ তেলকে চোরাই বাজারে নিয়ে যাওয়ার জন্য পেট্রোল পাম্পে ভিড় করছে।’  

মন্ত্রী মিরপুর পেট্রোল পাম্পের প্রতিদিনের তেল উত্তোলনের স্টক ও বিক্রির রেকর্ড বই খতিয়ে দেখেন। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর