মহেশখালীতে এফএসআরইউ স্থাপনে চীনা কোম্পানির দর প্রস্তাব অনুমোদন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় সিএনইইর দাখিল করা দর প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করে।

মহেশখালীর কুতুবজোমে প্রস্তাবিত এ স্থাপনা চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

দেশের জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের...
রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে, প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম...
দেশের পোশাক শিল্পে কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের বিষয়ে ৭টি নতুন নির্দেশনা জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ-এর সদস্য...
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতার কারণে বাড়ছে রোগী। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক...
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর