সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদকে মিরপুরের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা আদালত।

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের ৫  দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। 

এর আগে দুপুর আড়াইটায় শেখ মামুন খালেদকে আদালতে হাজির করা হয়। মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক এই ডিজিএফআই ডিজিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় দেড় বছর আগে। ২০২৫ সালের মে মাসে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের প্রথম এআই...
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর