দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল।

মামলাগুলোর এজাহারে বলা হয়েছিল, ক্ষমতার অপব্যবহার করে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতিসাধন করা হয়েছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে সবকটি মামলা থেকে খালাস দেওয়া হলো।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৯ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো...
বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার রাজধানীর বনানীতে একটি হোটেল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে...
১৮০ দিনের কাজের গতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা। তবে সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে একটি পরামর্শক দল গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকদের কেউ...
কেপভার্দের আলোচিত এ গোলকিপারের প্রকৃত নাম জোসিমার এভোরা দিয়াস। বিশ্বকাপ শেষে গত ২৪ জুলাই তাঁর সঙ্গে চুক্তির ঘোষণা দেয় কোলো কোলো। কাগজপত্রের জটিলতা ও ব্যক্তিগত কিছু কারণে চিলিতে যাত্রা তিনবার পিছিয়ে...
বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল...
আজ বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটায় শুরু হবে এই অধিবেশন। এবারের অধিবেশনে উত্থাপন করা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ...
সারের জন্য কৃষক ভোগান্তিতে থাকলেও, সরকার এসব অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার ১১ দলীয় ঐক্যের বৈঠকের পর ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আরও জানান, দুর্বল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর