সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০১৩ সালের শাপলা চত্বর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য।

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, দুপুরে আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে আনে ডিবি পুলিশ। পরে এ মামলার শুনানির জন্য ৫ এপ্রিল ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জলিলকে শাপলা চত্বরে মামলায় গ্রেপ্তার দেখান আদালত। নির্দেশ দেওয়া হয় করাগারে পাঠানোর।

প্রসিকিউটর আবদুস সাত্তার শুনানিতে বলেন, আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করেন। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। তাঁর আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে জলিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাপলা চত্বরের ঘটনার সময় আবদুল জলিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট...
দেড় বছরের তদন্ত শেষে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, বেনজীর, কয়েকজন সাংবাদিকসহ ৪২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর