শাপলা চত্বর হত্যাকাণ্ড

মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম

দেড় বছরের তদন্ত শেষে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, বেনজীর, কয়েকজন সাংবাদিকসহ ৪২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র তৈরিতে এখন চলছে যাচাই। ছুটি শেষে আগামী ২১ জুলাই ট্রাইব্যুনাল খোলার পর, তা দাখিল করা হবে।

মানবতাবিরোধী অপরাধের ঘটনার মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনায় ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মামলা।

শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাস দেড়েক পরই, ৫০ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। এ ঘটনায় ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে বলে এরইমধ্যে তথ্য দিয়েছেন চিফ প্রসিকিউটর।

চলতি মাসের শুরুতে চূড়ান্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। নিয়ম অনুযায়ী, প্রসিকিউটরদের একটি দল তা যাচাই বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করছে। তদন্তে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, সাবেক ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ ৪২ জনকে অভিযুক্ত করেছে তদন্ত সংস্থা। এরই মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৯ জন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ছুটি শেষে ২১ জুলাই আবার শুরু হবে ট্রাইব্যুনালের কার্যক্রম। এর পরই ট্রাইব্যুনাল-২ এ দাখিল করা হবে অভিযোগপত্র। কেবল শাপলা চত্ত্বর নয়, আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের অপেক্ষায় রয়েছে জুলাই হত্যাকাণ্ড ও গুমের অন্তত ১১টি মামলা। এগুলোতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে।

সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া তরান্বিত করতে প্রয়োজনে আরেকটি আদালত গঠন করা হবে।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৯ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো...
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি।
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
লোডিং...

এলাকার খবর