৪ অধ্যাদেশ বাতিলের যে কারণ জানাল সংসদীয় বিশেষ কমিটি

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত ৪ অধ্যাদেশ রহিতের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে নতুন আইন পাসের পরামর্শ বিশেষজ্ঞদের।

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদীয় বিশেষ কমিটির প্রধান। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, প্রয়োজনে ভবিষ্যতে এ সংক্রান্ত আইন করা হবে। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আগামী অধিবেশনে এ সংক্রান্ত আইন পাশের পরামর্শ সংবিধান বিশেষজ্ঞদের।
  
১৯৯৯ সালের মাসদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ স্বাধীনতা নিশ্চিতে ১২টি নির্দেশনা আসে। এরপর বহু বছর কেটে গেলেও বাস্তবায়ন হয়নি তা। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার আলাদা অধ্যাদেশের মাধমে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ বিধিমালা ও সচিবালয় গঠন করে।  

বর্তমানে সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শে বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে তাঁর যোগ্যতা, আইন পেশায় ১০ বছরের অভিজ্ঞতা। তবে নতুন অধ্যাদেশে বলা হয়েছে, বিচারকের বয়স হতে হবে অন্তত ৪৫ বছর। 

সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘রহিতকরণ আছে কিন্তু বিচারক নিয়োগ পদ্ধতি কীভাবে হবে এবং কোন কোন ক্ষেত্রে কে কে বিচারক হতে পারবে তা সংবিধানে থাকতে হবে। পার্লামেন্ট যাহা আনবে, যা যা আলোচনা করা হবে সবকিছুই তো জনগণের ইচ্ছার প্রতিফলন।’

সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন ও কার্যপদ্ধতি নিয়ে নোট অব ডিসেন্ট আছে। তাই সংসদে আলোচনা জরুরি। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘বিচার বিভাগের পৃথক সচিবালয় কোথায় থাকবে, কীভাবে থাকবে সেটা পার্লামেন্টে আলোচনা করে নির্ধারণ করলে সংবিধানের মধ্যে আসবে।’

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে আইন পাস হওয়া উচিত। 

সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, ‘বিচারপতি নিয়োগ, বিচার বিভাগের পৃথক সচিবালয় অবশ্যই প্রয়োজন। এখন যে অধ্যাদেশগুলো আছে– আপাতত তারা যেগুলো পাস করছে না, আমি আশা করব যাচাই–বাছাই করে এই অধিবেশনে না হলেও আগামী অধিবেশনে তারা আইন হিসেবে পাস করবেন।’

এই অধ্যাদেশগুলো রহিতকরণের ফলে এ প্রক্রিয়ায় আপাতত নতুন কোনো কার্যক্রম নেওয়া হবে না। তব হেফাজতের ফলে এ পর্যন্ত নেয়া কোনো কার্যক্রমও বাতিল হবে না বলে জানান সংসদীয় বিশেষ কমিটির সভাপতি। 

১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু গ্রহণ করা হয়েছে, ১৫টি সংশোধনী। এছাড়া ১৬টি অধ্যাদেশ অধিক পরীক্ষা-নিরীক্ষার পর আইন পাশের সুপারিশ দিয়েছে বিশেষসংসদীয় কমিটি। বাকি ৪টি রহিতকরণ ও হেফাজতের সুপারিশ। 

 

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর