বাজেটে ফ্যামিলি কার্ডের আওতা বাড়ছে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের আওতা বাড়ছে। এ লক্ষ্যে পর্যাপ্ত টাকার জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, ফ্যামিলি কার্ডের টেকসই সুবিধা পেতে নিশ্চিত করতে হবে প্রকৃত উপকারভোগী। এক্ষেত্রে বাজেট সম্প্রসারণের পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধির ওপর জোর দিতে হবে। 

নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরীক্ষামূলকভাবে ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করছে বিএনপি সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আগামী ৪ বছরে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের।   

২০২৬-২৭ অর্থবছরে ৪০ লাখ পরিবারের প্রধান নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। এ জন্য সরকারের লাগবে বাড়তি ১৩ হাজার কোটি টাকা। বাজেটে যার জন্য থাকবে আলাদা বরাদ্দ। প্রধানমন্ত্রী মনে করছেন, কৃষক ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না; বরং এটা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।  

এ প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী বলেন, 'যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজেই মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি, এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতিতেই খরচ করবে।' 

ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ হলেও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কার্ডে অনিয়ম রোধের পাশাপাশি আলাদা টেকসই তহবিল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। 

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, সুন্দরভাবে যদি এটাকে বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে এই অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি নেই। এটি ছাড়া খাল পুনঃখনন যে কর্মসূচী রয়েছে সেটা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। ফলে আপাতত চাপ নেই। কিন্তু আগামী বাজেটটাকে একটু সম্প্রসারণমূলক করতে হবে অর্থনীতির গতি বাড়ানোর জন্য। 

দেশে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা দিচ্ছে সরকার।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর