হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের সব জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শামা ওবায়েদ জানান, প্রণালীতে জাহাজের জট থাকায় তা শনাক্ত করতে কিছুটা সময় নিচ্ছে তেহরান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী জানান, জ্বালানি মজুত বাড়াতে সোর্সিং অব্যহত রেখেছে ঢাকা। কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনাও চলছে। 

এদিকে, পাকিস্তানে ২১ ঘন্টার শান্তি আলোচনাতে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। তবে বাংলাদেশ করছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সংলাপ চলমান থাকবে এবং শিগগিরই এই সংকটের সুরাহা হবে।

যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা শুরু থেকেই দিয়ে আসছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে কূটনীতিক আলোচনার কোন বিকল্প নেই বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সমস্যা দীর্ঘ হলে গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। 

প্রতিমন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালী ব্যবহারে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে তেহরান। 

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের কোনো জাহাজ যদি আটকে থাকে সেটা তারা ছেড়ে দেবে। আমরা শুনতে পেয়েছি যে, এখন অনেক জাহাজ সেখানে আটকে আছে। বিভিন্ন দেশের জাহাজ ওখানে আছে। তো তারা (ইরান) পর্যায়ক্রমে সেগুলো ছেড়ে দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ আছে। আমার কাছে যেটুকু তথ্য আছে, (সে অনুযায়ী) ইরান আশ্বস্ত করেছে আমাদেরকে যে, আমাদের কোনো জাহাজ ওখানে আটকে থাকবে না।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। পাশাপাশি জ্বালানির জন্য বিকল্প উৎসও খোঁজা হচ্ছে।   

প্রতিমন্ত্রী আরও বলেন, 'জ্বালানির কোনো সংকট নেই। কিন্তু সোর্সিংও করা হচ্ছে। আমাদের যাতে আগামী তিন থেকে চার মাসের জ্বালানির মজুত থাকে সে লক্ষ্যে, আমি যতটুকু জানি, জ্বালানি মন্ত্রণালয় কাজ করছে।' 

এদিকে, এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর