সমুদ্রপথে লিবিয়ায়, ফিরলেন ১৭৪ বাংলাদেশি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

সমুদ্রপথে লিবিয়ায় যাওয়া ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তারা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ফিরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে আজ ভোর পৌনে ৫টায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক সাথে কাজ করে যাচ্ছে। 

আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাভিয়েশন হাব করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়...
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাতে বলা হয়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি...
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
লক্ষ্মীপুরে গ্রেপ্তার নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদ এর চার দিনের...
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের...
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...

এলাকার খবর