হজ ফ্লাইটের উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট রাত সাড়ে ১২টায়

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম

আত্মশুদ্ধি আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র হজযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসল্লির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও রওনা হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ।

শুক্রবার হজ ফ্লাটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার যাত্রী। শুক্রবার মধ্যরাতে অর্থাৎ রাত সাড়ে ১২টায় প্রথম ফ্লাইট। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে, আশকোনা হজক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

পবিত্র হজযাত্রা...একটি আধ্যাত্মিক আহ্বান, আত্মশুদ্ধির সফর। এ বছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ার লাইন্সের ১৩টি ফ্লাইটে দেশ ছাড়বেন হজযাত্রীরা।

এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। হজযাত্রীদের সেবায় যাবেন আরও দেড় শতাধিক।

হজযাত্রীদের সেবার জন্য সুযোগ পাওয়া এক নারী বলেন, ‘হাজিদের খেদমত করকতে যেতে পারছি এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। মানে হাজিদের সেবা করলেই আমার হজ হয়ে যাবে– এমন একটা অনুভূতি হচ্ছে।’

হজযাত্রীদের সেবায় নিযুক্ত এক পুরুষ বলেন, ‘আমি গর্ববোধ করছি যে, হজযাত্রী যারা আল্লাহর মেহমান তাদেরকে খেদমত করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

তবে সৌদি সরকারের নতুন নিয়মে মিনা, আরাফাহ এবং মুজদালিফায় ভোগান্তির আশঙ্কা করছে এজেন্সিগুলো।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘সৌদি আরবে সার্ভিস প্রোভাইডার আছে একজন। কিন্তু ক্যাম্প অপারেটর হয়ে গেছে পাঁচজন। মোয়াল্লেম হয়ে গেছে পাঁচজন। ক্যাটারিং সার্ভিস হয়ে গেছে পাঁচটি কোম্পানি। তাই একটি এজেন্সির পক্ষে এতগুলো সংস্থা–কোম্পানির সাথে সমন্বয় করে হজ যাত্রীদের সেবা নিশ্চিত করা কিছুটা চ্যালেন্জিং।’

চলতি বছর হজযাত্রীদের ভিসা জটিলতা নেই। এরই মধ্যে বেশিরভাগের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।

হজ অফিস পরিচালক লোকমান হোসেন বলেন, ‘হজ ক্যাম্পে যাতে আমাদের হজযাত্রীদের কানোরকম কষ্ট না হয় এবং ভোগান্তি না হয় সেগুলো আমরা বিভিন্নভাবে পর্যায়ক্রমে এগিয়ে নিচ্ছি। এ বছরও আমাদের একই মেসেজ, কোনো হজযাত্রীকে প্রতারিত করে কোনো এজেন্সি বা মোয়াল্রেম হজে যেতে পারবে না। হজযাত্রীদের সমস্যা সমাধান না করা পর্যন্ত তাদের আসলে হজে যাওয়া সম্ভব হবে না।’

শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা—ইসলাম ধর্মের অন্যতম মহিমান্বিত এক ইবাদত। সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসল্লির সঙ্গে এবার বাংলাদেশ থেকেও ৭৮ হাজারের বেশি হজযাত্রী রওনা হচ্ছেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে।

প্রত্যকের গন্তব্য-পবিত্র কাবাঘর যেখানে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় তারা নিবেদন করবেন নিজেদের সকল প্রার্থনা, সকল আকুতি।

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর