সেনাবাহিনী হজ্জ কাফেলার প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

সেনাবাহিনী হজ্জ কাফেলা ২০২৬-এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী আজ এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ঢাকা সেনানিবাসস্থ আর্মি অফিসার্স ক্লাবে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী হজ্জ কাফেলা ২০২৬-এর ২ দিনব্যাপী প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেন।’

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হজ্জযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পবিত্র হজ্জ পালনকালীন সময়ে তাঁদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, এ বছর সেনাবাহিনী হজ্জ কাফেলা ২০২৬-এর সর্বমোট ২৮৭ জন হজ্জযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরব যাবেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার...
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিল এর বর্ণাঢ্য আয়োজন।
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধা, সততা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ...
রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জুলাইয়ের চেতনা হলো বৈষম্য দূর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর