মৃত্যুঝুঁকির সমুদ্রযাত্রা: আন্দামান দুর্ঘটনায় আবারও আলোচনায় রোহিঙ্গা পাচার

আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবিতে ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজের ঘটনায় মানবপাচার চক্র নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। দারিদ্র্য ও নির্যাতনের কারণে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা এবং পাচারকারীদের ভূমিকা নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র।

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজের ঘটনার পর সামনে এসেছে মানবপাচার চক্রের তথ্য। জীবন বাঁচানোর আশায় ঝুঁকি নিয়ে সমুদ্রপথ পাড়ি দেওয়া মানুষদের দুর্দশা আর সেই সুযোগে গড়ে ওঠা অবৈধ নেটওয়ার্ক, সব মিলিয়ে করুণ চিত্র উঠে এসেছে রয়টার্সের বিশেষ সাক্ষাৎকারে।

সম্প্রতি আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি। তাদের বেশিরভাগই নিহত হয়েছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।  

এ ঘটনার পর পরিবারের সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে আত্মগোপনে আছেন রোহিঙ্গা পাচারকারী মোহাম্মদ ফয়সাল। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান ওই দিনের ভয়াবহ স্মৃতির কথা ।

মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আমার ধারণা আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় কোনো যাত্রীই বেঁচে নেই। কেউ যদি বেঁচেও থাকে, তারা হয়তো এখন কর্তৃপক্ষের হেফাজতে আছে। আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমি ওই নৌকায় ৫ নারী-শিশুসহ ২০ জনকে পাঠিয়েছিলাম।’

বর্তমানে তিনি বলেন, ঝুঁকির কথা জেনেও উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার ঝুঁকি নেয় রোহিঙ্গারা। 

মোহাম্মদ ফয়সাল আরও বলেন, ‘বাংলাদেশের ক্যাম্পে মানুষ খুব কষ্টে আছে। অভাব আর নির্যাতনে তাঁরা অতিষ্ঠ। তাঁরা আমাদের কাছে আসে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য। তারা ঝুঁকির কথা জানে, তবুও যায়। কেউ বাঁচে, কেউ ধরা পড়ে, কেউ মারা যায়।’

মাত্র ২৪ বছর বয়সী ফয়সাল মালয়েশিয়ায় দুই বছর কাজ করার পর, পাচার চক্রে জড়িয়ে পড়েন। ২০১৮ সালে নিজেও এমন এক বিপজ্জনক যাত্রায় অংশ নেন।

মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আমি সাত দিন সমুদ্রে ছিলাম। তার পর থাইল্যান্ডে পৌঁছাই। সেখানে পাচারকারীরা আমার কাছ থেকে চার লাখ টাকা নেয়। ওখানে থেকে আমি শিখেছি কীভাবে মানুষ পাঠাতে হয়। দেশে ফিরে আর কোনো কাজ ছিল না, তাই এই কাজে জড়িয়ে পড়ি।’

নিজের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফয়সাল জানান, শিবিরে হতাশা ও দারিদ্র্য এমন ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের। আর সেই সুযোগ নিচ্ছে পাচার চক্র।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর