সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড

তদন্তে অগ্রগতি না থাকার যে কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো ক্লু ১৪ বছরেও মেলেনি। রোববার তদন্তের জন্য টাস্কফোর্সকে আরো ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল জানান, আলোচিত এই জোড়া খুনের তদন্তে প্রাথমিকভাবে যারা কাজ করেছে, তাদের সঙ্গে যোগাযোগ না থাকায় অগ্রগতি কম। তবে তথ্য পেতে এরই মধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে টাস্ক ফোর্স।  

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ ১৪ বছরেও আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তের কূলকিনারা করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা। নিম্ন আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা এ পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে। 

পিবিআই প্রধানের নেতৃত্বে হাইকোর্টের গঠন করে দেওয়া ৬ সদস্যের উচ্চ পর্যায়ে টাস্কফোর্সও গত দেড় বছরে জমা দিতে পারেনি প্রতিবেদন। রোববারও আবারো ৬ মাসের সময় আবেদন করলে, হাইকোর্ট তা মঞ্জুর করেন। 

পরে অ্যাটর্নি জেনারেল জানান, টাস্কফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্যউপাত্ত না থাকা এবং আওয়ামী লীগের সময় যারা তদন্তে ছিল তাদের নাগাল না পাওয়ায় তেমন অগ্রগতি নেই।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যারা শুরুতেই তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার সঙ্গে দায়িত্বে ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অ্যাকসেস করে পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তবে টাস্কফোর্স আমাকে জানিয়েছেন ইতোমধ্যেই আমাদের বেশ কয়েকজন সাংবাদিককে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।’

এতো বছরেও গুরুত্বপূর্ণ দুই হত্যাকান্ডের কোনো ক্লু না পাওয়ায় হতাশ সাগর রুনির পরিবার ও আইনজীবী। আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগসহ সংশ্লিষ্টদের জন্যেও জন্য এটা লজ্জার বলেও মন্তব্য তাদের।

আইনজীবী শিশির মনির বলেন, ‘শেষ পর্যন্ত টাস্কফোর্সও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নাই। শুধু তাই নয়, এটা দেশের জন্যেও একটি লজ্জার ব্যাপার। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জন্য একটি শেমফুল ব্যাপার। বিচার ব্যবস্থার জন্য লজ্জা, ইনভেসটিগেশন সিস্টেমের জন্য লজ্জা, দেশের জন্য লজ্জা, আর সর্বোপরি নাগরিকদের জন্য হতাশার কারণ।’ 

হত্যার তদন্তে কাজ করা টাস্কফোর্স জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় ও এর পরবর্তী আইজিপি, গোয়েন্দা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর