যশোরে ৫০০ শয্যার অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে সুস্থ জাতির প্রয়োজন। সেই লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
সরকারপ্রধান জানান, আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যার ৮০ শতাংশই হবে নারী।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। এ ছাড়া নতুন হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ এবং দক্ষ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
হাসপাতালটি চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষেরও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত হবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



